• ভেন্টিলেশনে মোহনবাগান রত্ন টুটু বসু
    আজকাল | ১২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন মোহনবাগান রত্ন টুটু বসু। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

    সূত্রের খবর, তিনি বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন। তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। এই প্রসঙ্গে হাসপাতালের সিইও প্রদীপ চন্দন বলেন, 'কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় টুটু বসুকে। এমার্জেন্সিতে চিকিৎসার পর তাঁকে নিয়ে যাওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ডে। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত তাঁকে দেখছেন।' 

    জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোন মারফত টুটু বসুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছে খোঁজখবর নেন সদ্য রাজ্যের ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব পাওয়া মন্ত্রী নিশীথ প্রামাণিক। হাসপাতালে গিয়ে টুটু বসুর খোঁজ নিয়েছেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও।
  • Link to this news (আজকাল)