• এক দশকে সর্বাধিক, ৫২ হাজার দিনমজুর আত্মঘাতী ২০২৪-এ
    বর্তমান | ১২ মে ২০২৬
  • নয়াদিল্লি: প্রতিদিন কাজ মেলে না। আর্থিক অনিশ্চয়তাও নিত্যসঙ্গী। এই দুইয়ের জেরে দিনমজুরদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে গোটা দেশে। শুধুমাত্র ২০২৪ সালে ৫২ হাজার ৯১০ জন দিনমজুর আত্মহত্যা করেছিলেন। মোট আত্মহত্যার ৩১ শতাংশই ছিল দিনমজুর। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর (এনসিবি) পরিসংখ্যানেই উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। একদশকে এই আত্মহত্যা সর্বাধিক। এর আগে এই রেকর্ড ছিল ২০২২ সালে। সেবার মোট আত্মহত্যার ২৬.৪ শতাংশই ছিল দিনমজুর। ২০২৪ সালে দেশে ১ লক্ষ ৭০ হাজার আত্মহত্যার ঘটনা ঘটেছিল। ২০২৪ সালে দিনমজুরদের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে তামিলনাড়ুতে। ১০ হাজার ৫৫৬ জন দিনমজুর আত্মঘাতী হয়েছিলেন দ্রাবিড়ভূমে। এরপরে রয়েছে মহারাষ্ট্র (৬ হাজার ৮১১ জন), তেলেঙ্গানা (৫ হাজার ৭৪৫ জন) এবং মধ্যপ্রদেশে (৫ হাজার ২৯৯ জন)।
  • Link to this news (বর্তমান)