• খতিয়ে দেখা হবে চায়ের গুনমান, তবেই ছাড়পত্র, নয়া নির্দেশিকা টি বোর্ডের
    বর্তমান | ১২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নেপাল থেকে চা ঢুকলে এবার থেকে খতিয়ে দেখা হবে গুণমান। সপ্তাহের প্রথম দিনেই এমন নির্দেশিকা জারি করল টি বোর্ড। নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে ঢোকা সমস্ত চা পরীক্ষা করে তবেই ছাড়পত্র দেওয়া হবে। এই উদ্যোগে খুশি চা বাগান মালিকরা। তাঁদের বক্তব্য, 'দীর্ঘদিন ধরে নেপাল থেকে নিম্ন মানের চা ঢুকছিল। তারপর সেই চা দার্জিলিং চা বলে দেদার বিক্রি হচ্ছিল দেশের বিভিন্ন জায়গায়। এমনকি বিদেশেও দার্জলিং চায়ের নামে নেপালের চা পৌঁছে যাচ্ছিল।   এবার চা এর পরীক্ষা চালু হলে নিম্ন মানের চা ঢোকা ঠেকানো যাবে'। 

    দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, দার্জিলিং চায়ের নাম ভাঙিয়ে শুধু রাজ্যের খোলা বাজারেই নয়, দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় নেপালের চা বিক্রি করা হচ্ছে। অভিযোগ, নেপালের চায়ের গুণগত মান যাচাইয়ের কোনও নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় এর আর্থিক লাভ পুরোপুরি চলে যেত নেপালের ভাড়ে। এর ফলে একদিকে দার্জিলিং চায়ের ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্ণ হত, অন্যদিকে রাজ্যের রাজস্বেও গুরুতর প্রভাব পড়ত। তাই এবার চায়ের গুণমান পরীক্ষা করে তবেই সেই চা বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)