Big Breaking: ‘বাংলা পক্ষ’-র নেতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সাইবার সেল। নির্বাচনের আগে বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্বাচনের সময়ে EVM নিয়ে গুজব ছড়ানোরও অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, আগামীকাল বুধবার তাঁকে আদালতে হাজির করানো হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পরে রাজ্যে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিস্তারিত আসছে...