• খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! হাহাকার চতুর্দিকে
    আজকাল | ১২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, তিলজলার টালিখোলায় মসজিদের কাছে একটি পাঁচতলা বাড়িতে আগুন লাগে দুপুর ২টো নাগাদ।

     দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে। যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, বেশ কয়েকজন জখম হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, দু'জনের নিহত হওয়ার খবর মিলেছে।

    আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়ার। জানা গিয়েছে, যে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অবস্থানের কারণে সেখানে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে দেরি হয়। তবে দমকল কর্তৃপক্ষ উদ্ধার কার্য  চালিয়ে যান। সূত্রের খবর জখম বাসিন্দাদের ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসার  জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

    সাম্প্রতিক সময়ে কলকাতা, কলকাতার পার্শ্ববর্তী এলাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে, এপ্রিল মাসে, ২৪ পরগনার সন্তোষপুর এলাকার ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘনবসতিপূর্ণ বস্তিতে দাহ্য বস্তু বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অন্তত ৪০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। 
  • Link to this news (আজকাল)