• আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা পেতে কী কী শর্ত প্রযোজ্য? কী সুবিধা মেলে জানুন
    এই সময় | ১২ মে ২০২৬
  • দীর্ঘদিন ধরে চলা কেন্দ্রীয় প্রকল্প 'আয়ুষ্মান ভারত' এ বার চালু হবে পশ্চিমবঙ্গেও। ১১ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে ঘোষণা করেছেন। প্রকল্পের পুরো নাম 'আয়ুষ্মান ভারত- প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা' (Ayushman Bharat - Pradhan Mantri Jan Arogya Yojana)। স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল হেলথ অথরিটি (National Health Authority)-র মাধ্যমে এই প্রকল্প চলছে। দরিদ্র নাগরিকদের চিকিৎসার জন্য পরিবারপিছু ৫ লক্ষ টাকার বিমা পাওয়া যায় এই প্রকল্পের অধীনে।

    দেশের দরিদ্র নাগরিকরা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার জন্য বিমা কভার করে এই প্রকল্প।

    গ্রাম ও শহরের বাসিন্দাদের ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হতে গেলে আলাদা শর্তপূরণ করতে হয়।

    গ্রামীণ উপভোক্তাদের ক্ষেত্রে:

    মোট ৬টি শর্ত রয়েছে, তার মধ্যে যে কোনও একটি পূরণ করলেই এই প্রকল্পের অধীনে আসা যাবে...

    ১. একটি ঘরের কাঁচা বাড়ি থাকলে (কাঁচা ছাউনি-সহ)

    ২. পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সি কোনও প্রাপ্তবয়স্ক সদস্য না থাকলে (অর্থাৎ যদি একটি পরিবারে দাদু (৬৫) ও নাতি (১০) থাকে, কিন্তু ১৬–৫৯ বছরের কেউ না থাকে, তাহলে এই শর্ত প্রযোজ্য হবে। )

    ৩. পরিবারে ১৬-৫৯ বছরের মধ্যে কোনও পুরুষ সদস্য না থাকলে

    ৪. পরিবারের বিশেষ ভাবে সক্ষম সদস্য থাকলে এবং সেই পরিবারে কোনও সুস্থসবল সাবালক সদস্য না থাকলে

    ৫. তফসিলি জাতি বা তফসিলি উপজাতি পরিবার

    ৬. এমন কোনও পরিবার যাদের নিজস্ব জমি নেই, সেই পরিবারের মূল রোজগারের উৎস শ্রমভিত্তিক কোনও কাজ (Manual Casual Labour)

    এছাড়াও নীচে উল্লিখিত কোনও ক্যাটিগরির মধ্যে পড়লে সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব

    ১. অত্যন্ত দরিদ্র শ্রেণির নাগরিক (Destitute)

    ২. খালি হাতে মলমূত্র ও জঞ্জাল অপসারণ করে যে পরিবারগুলি

    ৩. অত্যন্ত পিছিয়ে থাকা আদিবাসী গোষ্ঠী (Primitive Tribal Groups)

    ৪. আইনি পদ্ধতিতে মুক্তি পাওয়া বন্ডেড লেবার

    শহরাঞ্চলের উপভোক্তাদের ক্ষেত্রে:

    শহরে থাকা কোনও পরিবার যদি এই প্রকল্পের অধীনে আসতে চান, তাহলে ১১টি পেশার ক্যাটিগরির কোনও একটির মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে।

    ১.আবর্জনা তোলার কাজ যাঁরা করেন (Ragpicker)

    ২. ভিক্ষুক

    ৩. বাড়ির পরিচারক হিসেবে যাঁরা কাজ করেন

    ৪. রাস্তার হকার, মুচি, রাস্তার কাজ করেন এমন কেউ

    ৫. নির্মাণশ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি এবং এই ধরনের কাজ যাঁরা করেন। নিরাপত্তা কর্মী, কুলি, মুটে-মজুর পেশার সঙ্গে যাঁরা যুক্ত

    ৬. ঝাড়ুদার, আবর্জনা সাফাই কর্মী, মালি

    ৭. হস্তশিল্প কর্মী, দর্জি, শিল্পদ্রব্য, মৃৎশিল্প তৈরির সঙ্গে যুক্ত

    ৮. পরিবহণ কর্মী, চালক, কন্ডাকটর, হেল্পার, রিকশাচালক

    ৯. দোকানের কর্মচারী, ছোট সংস্থার কাজ করা পিওন বা সেই স্তরের কর্মী, রেস্তোরাঁয় ওয়েটার বা এমন ধরনের পেশা

    ১০. ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, রিপেয়ার কর্মী

    ১১. ধোপা, চৌকিদার

    ১. দুই চাকা, তিন চাকা, চার চাকা গাড়ি থাকলে অথবা মোটরচালিত ফিশিং বোট থাকলে

    ২. যন্ত্রচালিত কৃষি যন্ত্র থাকলে

    ৩. ৫০ হাজার টাকা ক্রেডিট লিমিট থাকা কিষাণ কার্ড

    ৪. সরকারি কর্মী

    ৫. সরকার নিয়ন্ত্রিত অ-কৃষি সংস্থায় যাঁরা কাজ করেন

    ৬. মাসে রোজগার ১০ হাজার টাকার বেশি হলে (myscheme.gov.in অনুযায়ী)

    ৭. রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন থাকলে

    ৮. পাকাপোক্ত বাড়িতে যাঁরা থাকেন

    ৯. যাঁদের ৫ একর বা তার বেশি কৃষিজমি রয়েছে

  • Link to this news (এই সময়)