• ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠক মমতা-অভিষেকের
    আজকাল | ১৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ২০১১ থেকে ২০২৬। বাংলার মসনদে ছিল তৃণমূল কংগ্রেস। সেই দল এবার থেমেছে ৮০ আসনে। দলের বহু নেতা বিজেপি ক্ষমতায় আসতেই অভিষেক ব্যানার্জি, আই প্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও মমতা ব্যানার্জি বার্তা দিচ্ছেন ঘুরে দাঁড়ানোর। বৈঠকে বসছেন পরপর। মঙ্গলবারেই ডিজিটাল যোদ্ধাদের নিয়ে বৈঠকে বসেন মমতা-অভিষেক। মাঠে-ময়দানের পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় দলের কথা, বাংলার কথা তুলে ধরার জন্য 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, মঙ্গলের বৈঠকে, পুরনো আইটি সেল ভেঙে, গড়া হয়েছে কোর কমিটি। দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ জনকে। তালিকায় দেবাংশু ভট্টাচার্য, উপাসনা চৌধুরী, নবারুণ ভট্টাচার্য-সহ পাঁচ জন। 

    সূত্রের খবর, এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, যাঁরা লড়াই করবেন, দলের হয়ে। দল পাশে থাকবে তাঁদের। পাশে থাকবে আইনি ভাবেও। 

     
  • Link to this news (আজকাল)