নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাক্তারির পড়ার ক্ষেত্রে মূল পরীক্ষা হল নিট। এইবার সেই নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় বাতিল করা হল এই বছরের পরীক্ষা। দেশজুড়ে মে মাসের ৩ তারিখ এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এই বছরে মোট ২২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন। এইবার কেন্দ্রের অনুমতি নিয়ে সেই গুরুত্বপূণ পরীক্ষাই বাতিল করল এনটিএ তথা ন্যাশানাল টেস্টিং এজেন্সি।
সূত্রের খবর এই বছরের নিট পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। গোটা বিষয়টি নিয়ে তদন্তকারী সংস্থার সঙ্গে আলোচনা করেছে এনটিফ। পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত কারচুপি নিয়ে আগে থেকেই তথ্য পাঠানো হয়েছিল ওই সংস্থার কাছে। সেগুলি খতিয়ে দেখেছে তারা। এনটিএফের এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের হাতে যা যা তথ্য এসেছে, তার ভিত্তিতে এই পরীক্ষার আর গ্রহণযোগ্যতা থাকতে পারে না। সেই সঙ্গে তারা জানিয়েছেন গোটা বিষয়টির তদন্তভার সিবিআইএর হাতে দেওয়া হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য তুলে দেওয়া হবে সিবিআইএর কাছে।
নতুন করে কবে পরীক্ষা নেওয়া হবে এবং কবে অ্যাডমিট কার্ড বেরোবে, সেই সঙ্গেই পরীক্ষার সময়সূচিও পরে জানিয়ে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে রেজিস্ট্রেশন এবং কোনোরকমের ফি-ও দিতে হবে না বলে জানানো হয়েছে এনটিএর তরফে।