• কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    এই সময় | ১৩ মে ২০২৬
  • প্রধানমন্ত্রীর দেখানো পথে এ বার নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। জ্বালানির সাশ্রয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে ফেলেছেন। বুধবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জানান, তাঁর কনভয়ও ছোট করেছেন তিনি।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রধানমন্ত্রী জ্বালানি বাঁচানোর যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে স্বাগত। তিনি স্বচ্ছ ভারত থেকে সবকা সাথ সবকা বিকাশ অবধি ভেবেছেন। তিনি যা পদক্ষেপ করেছেন, তা দেশের জন্য, দেশের মানুষের জন্য। তাই আমিও ডিজিপিকে জানিয়েছি আমার কনভয়ের বিষয়ে। সেই মতো আপনারা দেখতেও পাচ্ছেন। ন্যূনতম যা দরকার, তা রেখে বাকি গাড়ি কনভয় থেকে তুলে নিতে বলেছি।’

    পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। তাই নিজের কনভয়ে থাকা গাড়ির সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর দেখানো পথেই হেঁটেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই সিদ্ধান্তই নিলেন।

  • Link to this news (এই সময়)