'দুর্নীতিতে জিরো টলারেন্স', কঠোর শুভেন্দুর কড়া কথা
আজকাল | ১৩ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আগেই। বুধবার শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবেও শপথ গ্রহণ করেছেন। তারপরেই মুখ্যসচিবকে পাশে বসিয়ে একাধিক একপ্রকার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যার মূল কথা, এই সরকার কেবল দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দেয়নি, তা পূরণও করছে এবং করবে একে একে। দুর্নীতির আশ্রয়ে যাঁরা, তাঁদের সময় থাকতে সমঝে যাওয়ার বার্তাও মুখ্যমন্ত্রীর কথায়।
এদিন পয়েন্ট ধরে একাধিক প্রসঙ্গের উত্থাপন করেন শুভেন্দু। প্রথমেই উঠে আসে তিলজলা প্রসঙ্গ। ভয়াবহ অগ্নিকাণ্ড, তার পরবর্তী সময়ে মৃত্যু, হাহাকারের ঘটনা। ইতিমধ্যেই রাজ্য সরকার ঘটনা প্রসঙ্গে বার্তা দিয়েছে। এদিন শুভেন্দু অধিকারী জানালেন, ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি প্রসঙ্গে।
তিনি বলেন-'কমিটির রিপোর্টে যা পাওয়া গিয়েছে, তা আমাদের রাজ্য বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। কোনও বিল্ডিং পরিকল্পনা নেই। অসঙ্গতি একাধিক ক্ষেত্রে। সম্পূর্ণ অবৈধ। ঘটনার পরিপ্রেক্ষিতে।' সঙ্গেই জানান-'অবৈধ কারখানার মালিক, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে স্থায়ীভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সিএসসি-কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, সমস্ত অবৈধ কারখানার দ্রুত ইন্টারন্যাল বডি গঠন করে, সেসব জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে। তিলজলার অবৈধ কাঠামো ভেঙে ফেলতে হবে একদিনের মধ্যেই। এই ধরনের অবৈধ, বিপদজনক কারখানাগুলি থেকে জল বিচ্ছিন্ন করতে হবে।'
প্রাতিষ্ঠানিক দূর্নীতি নিয়েও বড় বার্তা। বার্তা জিরো টলারেন্সের। সিবিআই অনুমোদন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'যেসব আধিকারিকেরা দুর্নীতিগ্রস্ত, তাঁদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা, তারা চার্জশিট দিয়ে শাস্তি দেওয়ার ক্ষেত্রে, অনুমতি নিতে হয়। বিদায়ী সরকার, তার মুখ্যমন্ত্রী এই অনুমোদন আটকে রেখেছিলেন, দুর্নীতিগ্রস্ত আমলা এবঙ্গা ধিকারিকদের বাঁচানোর জন্য। আজ আমরা সিবিআইকে তিনটি দপ্তরের আধিকারিকরা, যাঁরা দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাঁদের অনুমোদন দিলাম।'
আলু চাষীদের উদ্দেশেও এদিন পাশে থাকার বার্তা শুভেন্দুর। তিনি বলেন, 'গত সরকার আলু চাষীদের উপর অত্যাচার করেছে। কোনও ইন্টারেস্টেড বর্ডারে কোনও চাষী কোনও কৃষিজ ফসল পানি সম্পদ যতো ব্যক্তিদের কেউ হেনস্থা করবে না। ওখানে দায়িত্ব থাকা সকলকে নির্দেশিকা দেওয়া হয়েছে।'