• নিজেরাই ব্যবস্থা নিন, নাহলে অসুবিধা আছে: দিলীপ ঘোষ
    আজকাল | ১৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতায় বারে বারে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার সরব হলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, 'কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বারেবারে ঘটেছে। এতদিন টাকা পয়সা দিয়ে চলেছে। এখন আর সেগুলো হবে না। নতুনভাবে সবকিছু হচ্ছে। সময় থাকতে মেনে নিন। নাহলে পরে অসুবিধা আছে। আমাদের যেন বেশি কড়া হতে না হয়। নিজেরাই ব্যবস্থা নিন। নিজেরাই সরিয়ে ফেলুন। আপনার পেটের ভাত কেউ মারবে না। আইন মেনে চলুন। অবৈধ ভাবে কোনওকিছু করা যাবে না।' 

    শহরের চারিদিকে গজিয়ে ওঠা বেআইনি ব্যবসা নিয়েও এদিন সরব ছিলেন তিনি। তার মতে, 'তিলজলা, তপসিয়ায় কুটির শিল্পের মতো বেআইনি ব্যবসা গড়ে উঠেছে। সব জায়গায় বেআইনি কাজ চলছে। বিদ্যুতের সংযোগ অবৈধ। মগরাহাটে বিদ্যুৎ দফতর অবৈধ সংযোগ কাটতে গেছিল। তাদের ওপর আক্রমণ করা হয়েছিল। পুলিশ পালিয়ে এসেছিল। ব্যবসা করব। পয়সা কামাবো। সরকারকে দেব না। এটা চলবে না। সরকারের সঙ্গে যুক্ত লোক অবৈধ কাজ করে। এসব আর চলবে না। সরকারের রেভিনিউ সরকার। অবৈধ গুণ্ডা ট্যাক্স বন্ধ হয়ে গেছে। এবার এগুলো বন্ধ করতে হবে। বালি পাথর কয়লা অবৈধ করবার বন্ধ হয়ে গেছে।' 

    রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারি প্রসঙ্গে দিলীপ ঘোষের সোজাসাপটা কথা। তিনি বলেন, 'সুজিত বসু, গর্গকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক বাঘ সিংহকে এবার খাঁচায় ঢুকতে হবে। ক্ষমতার মোহে এসব করত। আর বরদাস্ত হবে না।'
  • Link to this news (আজকাল)