• আস্থাভোটে বিপুল জয়, মুখ্যমন্ত্রীর কুর্সি সুরক্ষিত বিজয়ের
    বর্তমান | ১৩ মে ২০২৬
  • চেন্নাই, ১৩ মে: দ্রাবিড় ভূমির রাজনীতিতে নাটকের ঘনঘটা। বুধবার তারই সাক্ষী থাকল বিধানসভা। যদিও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি সুরক্ষিত করলেন ‘থলপতি’ বিজয়। একইসঙ্গে জনসমক্ষে চলে এলো এআইএডিএমকে-র ভাঙন।

    এদিন আস্থাভোট ছিল বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের। বিধানসভার ভোট আসন ২৩৪। জয়ের জন্য প্রয়োজন ছিল ১১৮ বিধায়কের সমর্থন। কিন্তু সরকারের পক্ষে গিয়েছে ১৪৪টি ভোট। অন্তত ২৪ জন এআইএডিএমকে-র ‘বিদ্রোহী’ বিধায়ক বিজয়ের নেতৃত্বাধীন সরকারের পক্ষে ভোট দিয়েছেন। এই ‘বিদ্রোহী’ শিবিরের নেতৃত্বে আছেন সি সন্মুগম। অন্যদিকে, টিভিকে সরকারের আস্থাভোটের সময় বিধানসভা থেকে ওয়াক আউট করে ডিএমকে।
  • Link to this news (বর্তমান)