• গরমের ছুটির মেয়াদ বাড়ল রাজ্যের স্কুলগুলিতে!
    আজকাল | ১৪ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ রাজ্যের সমস্ত স্কুলে ছুটির মেয়াদ বাড়ানো হল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই স্কুলের সমস্ত শ্রেণিতেই বাড়ানো হল নির্ধারিত ছুটির মেয়াদ। 

    বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলে ১১ মে থেকে শুরু হয়েছিল গ্রীষ্মের ছুটি। স্কুল খোলার কথা ছিল ১৮ মে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই এই সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত। এ বার প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব শ্রেণির ক্লাসই গ্রীষ্মের ছুটির জন্য ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। স্কুল খুলবে ১ জুন থেকে। তবে এই বিধি কার্যকর হবে না পার্বত্য অঞ্চলের স্কুলগুলিতে।  

    প্রসঙ্গত, দেশের একাধিক রাজ্যে চলছে তাপপ্রবাহের দাপট। এপ্রিলের শেষ থেকেই বহু রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিভিন্ন রাজ্য সরকারি স্কুলে গরমের ছুটির ঘোষণা করছে। ইতিমধ্যেই ছুটি পড়েছে গুজরাট, দিল্লি এবং ওড়িশার মতো রাজ্যের সরকারি স্কুলে। পশ্চিমবঙ্গে এ বছর তীব্র গরম না পড়লেও নির্ধারিত সময়েই ছুটি পড়েছিল। 

    রাজ্যে গত কয়েক বছরে গ্রীষ্মের ছুটির সময়সীমা অনেকটাই বাড়ানো হয়েছে। এক মাস ছুটির মেয়াদ বাড়িয়ে দেড় মাস করা হয়েছিল। ২০২৬ সালের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, গরমের ছুটি আগের বছরের তুলনায় পাঁচ দিন কমানো হয়েছে।  গ্রীষ্মকালীন দেশে ছুটির মেয়াদ কমানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল শিক্ষকেরা। তাঁদের অভিযোগ ছিল এই পরিকল্পনা অবাস্তব। তবে এর পর মাত্রাতরিক্ত গরমের জন্য নির্ধারির ছুটির মেয়াদ ২৫ থেকে ৩০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছিল। 

    গত বছর ২০২৬ সালের জন্য স্কুলে গ্রীষ্মের ছুটি ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত বহাল থাকবে বলে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়েছিল। যা পরবর্তীকালে বাড়ানো হয়েছিল। 
  • Link to this news (আজকাল)