• অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা অগ্নিমিত্রার!
    আজকাল | ১৪ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের সাহায্যার্থে রাজনৈতিক দলগুলি বারে বারে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছে। চালু করেছে সরকার পক্ষ। তৃণমূল জমানায় মহিলাদের মাসিক সাহায্যার্থে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিপুল জনপ্রিয় ওই প্রকল্প কি বিজেপি সরকারের জমানায় বন্ধ হয়ে যাবে? প্রশ্ন ঘুরছে চতুর্দিকে। 

    যদিও আগেই শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন, পুরনো সরকারের জমানায় শুরু হওয়া কোনও প্রকল্প বন্ধ হবে না। সোমবারেই, প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 'চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে, আমরা কিছু বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, সব পোর্টালগুলিকে আপগ্রেড করা হবে। সব উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার (ডিভিটি)-র মাধ্যমে।' সঙ্গেই তিনি জানিয়ে দেন, এই সরকার সমস্ত কিছুই চালু রাখবে, স্বচ্ছতার সঙ্গেই। অগ্নিমিত্রাও আগেই জানিয়েছেন, 'যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। যাঁরা পেতেন না, তাঁদের নামও যোগ করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা আগের সরকার বা তার আগের সরকারের চালু করা কোনও যোজনাই বন্ধ করছি না।' 

    প্রশ্ন ঘুরছিল, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা হতো মূলত দুয়ারে সরকারের মাধ্যমে। একই পদ্ধতিতে জমা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? নাকি নয়া কোনও উপায় আনবে নয়া সরকার? এই বিষয়েও স্পষ্ট উত্তর দিয়েছেন শুভেন্দু ক্যাবিনেটের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি এদিন বলেন- 'এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে। আমি আমার বিভাগের সঙ্গে কথা বলেছি, এখনই সম্পূর্ণরূপে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে ব্যবস্থা করার জন্য। বিষয়টি এতটাই সহজ করা হবে, যে অয়ান-টু পাস, কিংবা সেভাবে শিক্ষালাভ করতে পারেননি, তাদের যে কেউ পোর্টালে গিয়ে আবেদন করতে পারে।'  

    এদিন ফের, অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন এবং কারা পাবেন না, সেই বিষয়টি স্পষ্ট করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, 'যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম এখনই বাদ যাবে না। বিশ্লেষণ করা হবে। কেউ মারা গেলে তিনি টো আর অন্নপূর্ণা ভাণ্ডার পান। কেউ বাংলাদেশের নাগরিক হলে, বার্মা, রোহিঙ্গা হলে পাবেন না। কিন্তু যাঁদের নাম বাদ গিয়েছে, বিশ্লেষণের পর যদি জানা যায়, তাঁরা আমাদের নাগরিক নন, তাঁরা এই প্রকল্প পাবেন না। যাঁদের নাম কাটা গিয়েছে কিন্তু ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরা পাবেন। তাঁদের নাম কাটা যাবে না। কারণ তাঁরা আবেদন করেছেন।' 

     
  • Link to this news (আজকাল)