• কালই উচ্চমাধ্যমিকের ফল, কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে?
    আজকাল | ১৪ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ হাতে আর ২৪ ঘণ্টাও নেই। আগামীকাল, ১৪ মে ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। বিধাননগরে সংসদের অফিসে থেকেই ফল ঘোষণা করা হবে। মাধ্যমিকের ফল প্রকাশের কার্যত এক সপ্তাহের মাথাতেই ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিকের ফল। 

    আগামীকাল সকাল সাড়ে ১০টা নাগাদ প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবেন সংসদ সভাপতি পার্থ কর্মকার। পরীক্ষার্থীরা সকাল ১১টা থেকে সংসদের বিভিন্ন ওয়েবসাইট থেকে তাদের ফল দেখতে পারবেন। ফল ঘোষণার পর বিভিন্ন সংসদের আঞ্চলিক কেন্দ্র থেকে স্কুলগুলির হাতে পরীক্ষার্থীদের মার্কশিট তুলে দেওয়া হবে। পরীক্ষার্থীদের এর পর স্কুল থেকেই মার্কশিট সংগ্রহ করতে হবে। 

    কী ভাবে ফল দেখবেন?  

    ১। পরীক্ষার্থীদের প্রথমে সংসদের ওয়েবসাইট result.wb.gov.in-এ যেতে হবে। 

    ২। সেখানে রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে। 

    ৩। লিঙ্কে ক্লিক করে নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। 

    ৪। পরীক্ষার্থীরা এ বার ওয়েবসাইটে তাদের ফল দেখতে পারবে। 

    উল্লেখ্য, এ বছর থেকেই প্রথম বার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হয় । দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে সেমেস্টার পদ্ধতিতে দ্বাদশের পরীক্ষার আয়োজন করা হয়। যা গোটা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত সংসদের।
  • Link to this news (আজকাল)