• চিংড়িহাটায় ৬০ ঘণ্টা করে যান চলাচল নিয়ন্ত্রণ, বিকল্প কোন পথে চলবে গাড়ি?
    প্রতিদিন | ১৪ মে ২০২৬
  • চিংড়িহাটা মেট্রোর সংযুক্তিকরণের কাজের ছাড়পত্র পাওয়া গিয়েছে। আগামী শুক্রবার থেকে শুরু হবে কাজ। আর সে কারণে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওইদিন রাত ৮টা থেকে ৬০ ঘণ্টার জন্য যান নিয়ন্ত্রণ করা হবে। রাস্তা খুলবে ১৮ মে, সকাল ৮টা। আবার পরবর্তী ধাপে ২২ মে রাত ৮ থেকে রাস্তা বন্ধ থাকবে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে ২৫ মে, সকাল ৮টায়। নির্ধারিত এই সময়ে বিকল্প পথে চলবে যান চলাচল। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে, এই মেট্রোটি চালু হলে কবি সুভাষ থেকে সরাসরি চিংড়িহাটা হয়ে সেক্টর ফাইভ পৌঁছতে পারবেন। এছাড়া সরাসরি কলকাতা বিমানবন্দরেও পৌঁছনো সহজ হবে। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে দুর্গাপুজো বা বড়দিনের আগেই শহরবাসীর বড় উপহার হতে পারে এই মেট্রো রুট। 
  • Link to this news (প্রতিদিন)