নিয়ম বহির্ভূতভাবে পশুবলিতে লাগাম টানতে কড়া শর্ত, নির্দেশ অমান্য করলেই জেল ও জরিমানা
প্রতিদিন | ১৪ মে ২০২৬
যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশুবলি দেওয়া যাবে না। এবার থেকে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। রাজ্যে পশুবলি বা ধর্মীয় কারণে পশু হত্যা নিয়ে কড়া আইন আনল রাজ্য সরকার। বুধবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানো হয়েছে। মূলত গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো গবাদি পশু বলির ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে।
পশুর প্রতি নিষ্ঠুরতা রোধে এহেন পদক্ষেপ রাজ্য সরকারের। পশুপ্রেমীরা শুভেন্দুর সরকারের প্রশংসা করেছেন।