• Breaking News Live: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
    এই সময় | ১৪ মে ২০২৬
  • আইনজীবীর পোশাকে বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় অত্যাচারের শিকার তৃণমূল কর্মীরা। সেই মামলায় সওয়াল-জবাবে অংশ নেবেন তিনি।

    পৈলানে দিলীপ মণ্ডলের অভিজাত বাংলোয় তল্লাশি চালাচ্ছে পুলিশ। FIR দায়ের হওয়ার পরেই পদক্ষেপ। তাঁর আরও ঠিকানায় চলছে তল্লাশি। পলাতক বিধায়ক।

    প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ সুধাংশু শীল। বৃহস্পতিবার সকালে ডিসান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতা পুরসভার কাউন্সিলার থেকে মেয়র পারিষদ হয়েছিলেন। মেয়র পারিষদ থাকাকালীনই জোড়াবাগান কেন্দ্র থেকে সিপিএমের বিধায়ক এবং বিধায়ক থাকাকালীনই একদা কলকাতা উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন।

    তপসিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাসপেন্ড করা হলো প্রগতি ময়দান দমকল কেন্দ্রের অফিসার-ইন-চার্জ এবং স্টেশন অফিসার গৌতম দাসকে । বুধবার রাজ্যের দমকল এবং জরুরি বিভাগের ডিজি-র তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, কর্তব্যে গাফিলতির জন্য প্রগতি ময়দান দমকল কেন্দ্রের স্টেশন অফিসার তথা ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হলো।

    নয় বছর পর চিনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। বেজিংয়ে গ্রেট হলে বৃহস্পতিবার সকালে পৌঁছে গিয়েছেন দুই প্রেসিডেন্ট। দুই দিনব্যাপী বৈঠকের আজ প্রথম দিন। এই বৈঠকে ইরান যুদ্ধ, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমেরিকা ও চিনের মধ্যকার বৃহত্তর কৌশলগত প্রতিযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা।

    উত্তরপ্রদেশে জারি কমলা সতর্কতা। বৃহস্পতিবার ৩৮ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় বুধবারের প্রবল ঝড়বৃষ্টিতে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেকে। ঝড়ে ভেঙেছে বহু ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছ ও ইলেকট্রিক পোস্ট। অনেক এলাকায় রাস্তার উপরে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ নেই বহু এলাকায়। রাজ্য়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা প্রয়াগরাজ, ফতেপুর ভাদোহি, বদায়ুঁ এবং শোনভদ্র। অনেক গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জেলার প্রশাসনের আধিকারিকরা ক্ষয়ক্ষতির খতিয়ান নিতে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন।

  • Link to this news (এই সময়)