• আইপ্যাক মামলার শুনানি পিছোল
    বর্তমান | ১৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি ইডি মামলা করতে পারে কি? তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকে’র অফিসে হানা ইস্যুতে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি পিছোনোর আবেদন হল বুধবার। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে ছিল শুনানি। মামলাটি এদিন শুনানির জন্য উঠতেই ইডি’র আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানি পিছোনোর সময় চান। সেই মতো আগামী ২২ মে শুনানি হবে বলেই জানিয়ে দিল আদালত। অন্য‌঩দিকে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত পরবর্তী হিংসার এক মামলার ক্ষেত্রেও এদিন  বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চে সময় চাইলেন আবেদনকারী ঩বিজেপির মুখপাত্র আইনজীবী গৌরব ভাটিয়া। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের পর ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার এবং শক্তিপদ সরকার নামে তিন বিজেপি কর্মীকে তৃণমূল কর্মীরা খুন করেছিল বলে অভিযোগ। আদালত জানিয়ে দিয়েছে, জুলাই মাসে শুনানি হবে। 
  • Link to this news (বর্তমান)