• ‘পুদুচেরিকে সিঙ্গাপুর বানাব’, ঘোষণা রঙ্গস্বামীর
    বর্তমান | ১৪ মে ২০২৬
  • পুদুচেরি: ‘আমাদের সমর্থন করার জন্য আমজনতাকে ধন্যবাদ। এই সরকার জনকল্যাণ ও উন্নয়নের উপর গুরুত্ব দেবে। মানুষের স্বার্থে যাবতীয় সামাজিক প্রকল্পের দ্রুত বাস্তবায়ন হবে। এটাই আমাদের কর্তব্য। আগামী দিনে সিঙ্গাপুরের মতো হয়ে উঠবে পুদুচেরি।’ বুধবার পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এমনই বার্তা দিলেন এন রঙ্গস্বামী। এবারও পুদুচেরির মসনদে এনডিএ সরকার। এদিন পুদুচেরির লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে শপথবাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির এ নমশিবায়ম ও অল ইন্ডিয়া এন আর কংগ্রেসের মাল্লাডি কৃষ্ণা রাও।
  • Link to this news (বর্তমান)