• অসুস্থ বাবাকে দেখতে প্যারোল চায় জেএমবি জঙ্গি
    বর্তমান | ১৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেসিডেন্সি জেলে থাকা এক জেএমবি জঙ্গি বাড়িতে অসুস্থ বাবাকে দেখতে আদালতে প্যারোলের আবেদন জানাল। তার নাম আবদুল করিম। কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের এজলাসে ওই আরজি জানানো হয়। বুধবার সরকারি কৌঁসুলি গণেশ মাইতি জানান, আগামী ১৯ মে এই আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে পুলিশ একটি প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিয়েছে। তাতে পুলিশের তরফে বলা হয়েছে, ওই বন্দির বাবার অসুস্থতার সংবাদটি সঠিক। ওই রিপোর্ট জমা পড়ার পরই আদালত এই বিষয়ে শুনানির দিন ধার্য করে। ২০২০ সালে এক ‘সন্ত্রাসবাদী’ মামলায় কলকাতা পুলিশের এসটিএফ ২১ জন জেএমবি জঙ্গিকে অভিযুক্ত করে। ইতিমধ্যে এই মামলায় ১৩ জন সাজা পেয়েছে। বাকি আটজনের বিরুদ্ধে চলছে বিচার। তাদের মধ্যে মুর্শিদাবাদের বাসিন্দা আবদুল করিম প্যারোলের আবেদন জানান। তার কৌঁসুলি ফজলে আহমেদ খান এদিন বলেন, জেল কোড অনুসারে একজন বন্দির প্যারেলের বিষয়ে যা যা আরজি জানানোর দরকার, আমরা আদালতে শুনানিতে সেই আবেদন জানাব।                                                                                                                           
  • Link to this news (বর্তমান)