• অবশেষে ইডির দপ্তরে হাজিরা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের
    এই সময় | ১৪ মে ২০২৬
  • অবশেষে ইডির দপ্তরে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (DCP) শান্তনু সিনহা বিশ্বাস। কালীঘাট থানার প্রাক্তন ওসি তিনি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। বুধবারই ডিসিপির খোঁজ পেতে নিরাপত্তা অধিকর্তাকে চিঠি পাঠায় ইডি। এর পরে এ দিন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের হাজিরা ইডি দপ্তরে।

    পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে একাধিক বার তলব করে ED। কিন্তু বার বারই সেই তলব এড়িয়ে যান শান্তনু। গত ২৮ এপ্রিল ED-র দপ্তরে ডাকা হলেও তিনি যাননি। এর পরেই লুক আউট সার্কুলার জারি করা হয়, যাতে কোনও ভাবেই শান্তনু বিদেশে চলে যেতে না পারেন, পালিয়ে যেতে না পারেন। দেশের সমস্ত এয়ারপোর্ট এমনকী বিএসএফ আউটপোস্টেও তা পাঠানো হয় বলে খবর।

    যদিও এর পরেও নোটিস দেওয়া হলে ইডি দপ্তরে যাননি কলকাতা পুলিশের এই কর্তা। বুধবার শান্তনুর বিষয়ে তথ্য জানতে ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি দেয় ইডি। অবশেষে আজ ইডির দপ্তরে হাজিরা শান্তনুর।

    গোলপার্কের ব্যবসায়ী সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগের তদন্তে নেমে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে। আর্থিক তছরুপের অভিযোগে বেহালার ব্যবসায়ী জয় কামদার ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরে শান্তনুর বিরুদ্ধে ইডি আরও কিছু তথ্য পায় বলে খবর। এর পরেই শান্তনুকে নাগালে পেতে মরিয়া হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তিনি।

  • Link to this news (এই সময়)