• তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য
    আজকাল | ১৪ মে ২০২৬
  • মিল্টন সেন, হুগলি:  পান্ডুয়ার ভাইরা গ্রামের বাসিন্দা মালবিকা মন্ডল পাকা বাড়ি তৈরি করছিলেন। সেই সময় তার কাছে ভায়রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কৃপাসিন্ধু ঘোষ ২ লক্ষ টাকা তোলা চায়। এমনটাই অভিযোগ উঠছে। তোলা আদায় না হওয়ায় ১৩ তারিখ রাতে মালবিকার বাড়িতে চড়াও হয় কৃপাসিন্দুর দলবল। তার ইটের বাড়ি ভেঙে দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে প্রাণে মারার  হুমকি দেওয়া হয় মালবিকা মন্ডলকে। 

    এরপরেই পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মালবিকা মন্ডল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে বুধবার রাতেই ভাইরা এলাকা থেকে অভিযুক্ত তৃণমূল সদস্য কৃপাসিন্ধু ঘোষ, প্রশান্ত মালিক, কালী মালিককে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ।

    পান্ডুয়ার বিজেপির কনভেনার অমিতাভ ঘোষ বলেন, এতদিন শাসকের আইন চলত। তোলাবাজি করে এরা ঘুরে বেড়াতো। এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। যারা তোলাবাজির সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত জায়গাতেই ঠাঁই হবে। এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই।
  • Link to this news (আজকাল)