'আইনজীবী' মমতাকে দেখে 'চোর চোর' স্লোগান হাইকোর্টে, চরম উত্তেজনা
আজ তক | ১৪ মে ২০২৬
ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্টে সওয়াল করতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শুনানি শেষে তাঁকে লক্ষ্য করে কোর্ট চত্বরে চোর চোর স্লোগান দেওয়া হয়। যা নিয়ে চরম উত্তেজনা ছড়ায়। কোনওরকমে মমতাকে সেখান থেকে বের করে গাড়িতে তুলে দেন পুলিশকর্মীরা।
এদিন সকালেই প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আচমকা আইনজীবীর পোশাকে দেখে নানা প্রশ্ন উঠতে থাকে। পরে জানা যায়, ভোট পরবর্তী হিংসার ঘটনায় সওয়াল করতে তিনি এসেছেন।