পশ্চিম এশিয়ার জ্বালানি সংকটের প্রভাব ভারতেও এসে পড়েছে। সেই কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রবিবার সাধারণ মানুষের কাছে জ্বালানি সঞ্চয় করার জন্য আবেদন করেন । সেই কথা মাথায় রেখে মোদী নিজের কনভয়তেও কাঁটছাঁট করেন।
প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের রাজ্যের বিধায়কদের সপ্তাহে একদিন পাবলিক যানবাহন ব্যবহারের পরামর্শ দেন। পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিজের কনভয়ে কাঁটছাঁট করেছেন। এবার একই পথের পথিক হলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী। যতদিন না জ্বালানি সমস্যা মিটছে বিধানসভা আবাস থেকে বিধানসভা ভবন পর্যন্ত সাইকেলে চেপে আসবেন বলে জানিয়েছেন বিধায়ক প্রদীপ বিজলী।