• এজলাসে দাঁড়িয়ে সওয়াল মমতার, ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের
    প্রতিদিন | ১৪ মে ২০২৬
  • ভোট পরবর্তী হিংসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করা মামলায় একাধিক নির্দেশ কলকাতা হাই কোর্টের। এই মামলার প্রেক্ষিতে তিন সপ্তাহের মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে হলফনামা তলব প্রধান বিচারপতি সজয় পালের বেঞ্চের। ভোট পরবর্তী হিংসায় কেউ বাড়ি বা দোকান থেকে উচ্ছেদ হয়ে থাকলে তা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। 

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)