• ১৯ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর, ঘোষণা কমিশনের
    বর্তমান | ১৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত পুদুচেরির ভোট মিটতেই এবার রাজধানী দিল্লিতে এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) শুরু করছে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত বিএলও’রা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। দেবেন ইনিউমারেশন ফর্ম। ৫ আগস্ট প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। তারপর নাম তোলা এবং বাতিলের দাবি মিটিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৭ অক্টোবর। দিল্লির পাশাপাশি কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডেও এই সময়কালে হবে এসআইআর। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ ১৩ রাজ্যে এসআইআর সম্পন্ন হয়েছে। এবার দিল্লি সহ এই পর্বে উড়িশা, সিকিম, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, ত্রিপুরার মতো ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তা শুরু হবে। দিল্লি সহ এই ১৯ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ১২ মে মোতাবেক মোট ভোটারের সংখ্যা ৩৬ কোটি ৭৩ লক্ষ ৮৭ হাজার ৮৩১ জন। যার মধ্যে দিল্লির ভোটার সংখ্যা ১ কোটি ৪৮ লক্ষ ২৩ হাজার ২৩৪। এবার কতজন বাদ যায়, কত নতুন ভোটার যুক্ত হয়, সেটাই দেখার। এসআইআর আরম্ভের ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, যোগ্য ভোটাররাই ভোট দেবেন। তারই উদ্দেশে দেশজুড়ে তৈরি হচ্ছে তালিকা। এসআইআর প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোটার তালিকা শুদ্ধকরণের আহ্বান জানাচ্ছি। 
  • Link to this news (বর্তমান)