• Breaking News Live: ইডির তলবে হাজিরা দিলেন রথীন ঘোষ
    এই সময় | ১৫ মে ২০২৬
  • পাঁচ বার নোটিস পাঠানোর পরে অবশেষে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

    বিধাননগর হাসপাতালে মেডিক্যাল চেকআপের পরে শান্তনুকে নিয়ে আদালতের পথে রওনা হলো ED-র টিম।

    সোনা পাপ্পু মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা। শুক্রবার সকালে আদালতে হাজির করানোর আগে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সেখানে মেডিক্যাল চেকআপ হবে তাঁর।

    চিংড়িঘাটা মোড়ে থমকে মেট্রোর কাজ। রেললাইনের বাকি থাকা ৩৬৫ মিটার অংশের কাজ শুরু হবে আজ অর্থাৎ শুক্রবার। পর পর দু’সপ্তাহ শুক্র, শনি ও রবিবার যান নিয়ন্ত্রণ করা হবে চিংড়িঘাটা মোড়ে।

    রাজ্যে নির্ধারিত সময়েই বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আগামী দু’ থেকে তিন দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়তে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে। পর্যটকদের জন্য সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর।

    আজ অর্থাৎ শুক্রবারই পাঁচ দেশের সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহী। যেখানে তিনি প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পশ্চিম এশিয়ার সংঘাত থেকে তেল সঙ্কট নিয়ে আলোচনার সম্ভাবনা।

  • Link to this news (এই সময়)