• জ্বালানির মূল্যবৃদ্ধি, সাতসকালে প্রতিক্রিয়া দিলীপের
    আজকাল | ১৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দাম বেড়েছে পেট্রল ডিজেলের। এর আগেই দেশের প্রধানমন্ত্রী সাশ্রয়ী হওয়ার বার্তাও দিয়েছিলেন। এবার এই প্রসঙ্গেই প্রতিক্রিয়া শোনা গেল, বিজেপি নেতা, মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, 'যুদ্ধ চলছে বা যে কারণে দাম বাড়ছে সেটা আমাদের হাতে নেই। ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগেই। অনেকদিন পরসরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। ৪০ দেশ থেকে আমরা পেট্রল আনছিলাম। অভাব নেই কিন্তু ক্রাইসিস তো আছেই। তাই সাবধান হওয়া উচিৎ। আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে। ' এই প্রসঙ্গে দিলীপ টানছেন করোনা কালের কথাও। সেই সময় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রসঙ্গও উঠে আসে তাঁর কথায়। 

    পেট্রোল-ডিজেলের পাশাপাশি দাম বেড়েছে সিএনজির। দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছে। দেশের রাজধানীতে৭৭.০৯ টাকা থেকে বেড়ে ৭৯.০৯ টাকা হয়েছে সিএনজির দাম। এর আগের দিন মুম্বইতেও সিএনজির দাম প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছিল। এখন থেকে সমগ্র মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলে (এমএমআর) এই পরিবেশবান্ধব জ্বালানির দাম হবে প্রতি কেজি ৮৪ টাকা।

    বন্দেমাতরম প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। রাজ্যে পালাবদলের পর এবার পড়ুয়াদের জন্য বড় ঘোষণা। এবার থেকে রাজ্যের সব স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসাবে 'বন্দেমাতরম' চালু হচ্ছে।  বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি সাফ জানিয়ে দেন, আগামী সোমবার থেকেই রাজ্যর সব স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসাবে বন্দেমাতরম চালু হচ্ছে। এই প্রসঙ্গে শুক্রবার দিলীপ ঘোষ বলেন, 'স্কুল থেকে আমাদের বাচ্চাদের দেশভক্তি শেখানো উচিৎ।  যে ধরনের কিছু কিছু কু-শিক্ষা দেওয়া হচ্ছিল, সংস্কার বিরোধী, সেগুলোর ;পরিবর্তন হওয়া দরকার আছে।

     শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেপ্তারি প্রসঙ্গেও বিস্ফোরক মন্ত্রী। বলেন 'যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জির, সবার এই দশা। সকলেই দুর্নীতিগ্রস্ত।'  

     
  • Link to this news (আজকাল)