• ‘ছবিওয়ালা’-র স্পেশাল স্ক্রিনিংয়ে চোখে জল নিয়ে হাজির টলিউডের সেলেবরা, প্রয়াত রাহুলের দাদা জানালেন, ‘সত্য উদঘাটন হবেই...’
    News18 বাংলা | ১৫ মে ২০২৬
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর দেড় মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। তাঁকে ভোলা যে অসম্ভব। তা বাংলার শিল্পীদের কথাতেই স্পষ্ট ৷ এর মধ্যেই হয়ে গেল রাহুলের ছবি ‘ছবিওয়ালা’-র স্পেশাল স্ক্রিনিং। রাহুলকে শ্রদ্ধা জানাতে এই ছবি বিনামূল্যে দেখানোর কথা আগেই ঘোষণা করেছিলেন ছবির প্রযোজকেরা।

    রাহুলের ‘ছবিওয়ালা’র স্পেশাল স্ক্রিনিংয়ে চোখে জল নিয়েই হাজির ছিলেন টলিউড সেলেবরা। হাজির ছিলেন রাহুলের দাদা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ও।

    ‘ছবিওয়ালা’-র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রাহুলের দাদা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘‘আইনের উপর ভরসা আছে। নতুন সরকারের উপর ভরসা আছে। আর্টিস্ট ফোরামের উপর ভরসা আছে। আমার ধারণা, সত্য উদঘাটন হবে, জানতে পারব আসলে কী ঘটেছিল ৷’’

    রাহুল এই ছবিতে বিশ্বকর্মা নামে এক চিত্রগ্রাহকের চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বকর্মার নান্দনিক বোধ তার চারপাশের কেউই বুঝতে পারে না। সকলেরই মনে হয়, সে খুব খারাপ এক জন চিত্রগ্রাহক। তাই সর্বত্র সে উপেক্ষিত হয়। সে কোনও কাজ পায় না। জোটে কেবল মৃত মানুষের ছবি তোলার বরাত। অর্থকষ্ট সামলেও কারখানায় কাজ করে সংসার টানে বিশ্বকর্মার স্ত্রী মালা। এই চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত।

    প্রথমে ছবিটির নাম ছিল ‘নেগেটিভ’। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পরে ছবির নাম বদলে রাখা হয় ‘ছবিওয়ালা’।

    পরিচালক বাপ্পার কথায়, “আমাদের শিল্পী হিসাবে রাহুলের ঘটনা গভীর ভাবে নাড়িয়ে দেয়। এই গভীর শোক ও অনুভূতি থেকেই আমরা ছবিটির নাম পরিবর্তন করে রেখেছি ‘ছবিওয়ালা’।”

    ছবিতে রাহুল ও দেবলীনা ছাড়াও অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রিমি দেব ও রানা বসু ঠাকুর। শ্রীলেখাকে একটি আইটেম গানে দেখা যাবে। সৌম্য ঋত পরিচালিত গান গেয়েছেন রূপম ইসলাম, জোজো মুখোপাধ্যায় ও সোমলতা আচার্য।
  • Link to this news (News18 বাংলা)