১১০ টাকা পেরোল পেট্রোল! কোন শহরে সবচেয়ে বেশি দাম বাড়ল জেনে নিন
News18 বাংলা | ১৫ মে ২০২৬
দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। একাধিক শহরে পেট্রোলের দাম ১১০ টাকা ছাড়িয়েছে। জেনে নিন কোন শহরে সবচেয়ে বেশি বেড়েছে জ্বালানির দাম এবং কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল।
১৫ মে দেশজুড়ে জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি দেখা গেল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার চলমান সংকটজনিত সরবরাহ উদ্বেগের কারণে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি সর্বোচ্চ ৩.৬০ টাকা পর্যন্ত বেড়েছে।এই নতুন মূল্যবৃদ্ধির ফলে একাধিক রাজ্যে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব ভারতের শহরগুলিতে রাজ্যস্তরের বেশি কর ও শুল্কের কারণে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়েছে।
পেট্রোল
পেট্রোলের দামে শীর্ষে হায়দরাবাদ-সর্বশেষ মূল্যবৃদ্ধির পর দেশের বড় শহরগুলির মধ্যে পেট্রোলের দাম সবচেয়ে বেশি হয়েছে হায়দরাবাদে। তেলেঙ্গনার রাজধানীতে পেট্রোলের দাম ৩.৩৯ টাকা বেড়ে লিটার প্রতি হয়েছে ১১০.৮৯ টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে তিরুঅনন্তপুরম, যেখানে পেট্রোলের দাম ৩.৩৭ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১১০.৭৫ টাকা প্রতি লিটার।
পেট্রোলের দামে শীর্ষে হায়দরাবাদ-সর্বশেষ মূল্যবৃদ্ধির পর দেশের বড় শহরগুলির মধ্যে পেট্রোলের দাম সবচেয়ে বেশি হয়েছে হায়দরাবাদে। তেলেঙ্গনার রাজধানীতে পেট্রোলের দাম ৩.৩৯ টাকা বেড়ে লিটার প্রতি হয়েছে ১১০.৮৯ টাকা।দ্বিতীয় স্থানে রয়েছে তিরুঅনন্তপুরম, যেখানে পেট্রোলের দাম ৩.৩৭ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১১০.৭৫ টাকা প্রতি লিটার।
তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এখানে পেট্রোলের দাম ৩.২৯ টাকা বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৮.৭৪ টাকা। এর পরেই রয়েছে পটনা, যেখানে ৩.০১ টাকা বৃদ্ধির পর পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৮.৫৫ টাকা প্রতি লিটার। পঞ্চম স্থানে রয়েছে জয়পুর, সেখানে ৩.১৬ টাকা বৃদ্ধির পর পেট্রোলের দাম হয়েছে ১০৮.১৯ টাকা প্রতি লিটার। এছাড়াও মুম্বইতেও পেট্রোলের দাম ১০৬ টাকার উপরে রয়েছে। সেখানে বর্তমানে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.৬৪ টাকা।
ডিজেল
কিছু শহরে ডিজেলের দাম ছুঁইছুঁই ১০০ টাকা-ডিজেলের ক্ষেত্রেও সবচেয়ে বেশি দাম দেখা গেছে তিরুঅনন্তপুরমে। সেখানে ৩.৩৭ টাকা বৃদ্ধির পর ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৯৯.৬৩ টাকা, যা প্রায় ১০০ টাকার কাছাকাছি।
এর পরেই রয়েছে হায়দরাবাদ, যেখানে ডিজেলের দাম ৩.২৬ টাকা বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৮.৯৬ টাকা।
কিছু শহরে ডিজেলের দাম ছুঁইছুঁই ১০০ টাকা-ডিজেলের ক্ষেত্রেও সবচেয়ে বেশি দাম দেখা গেছে তিরুঅনন্তপুরমে। সেখানে ৩.৩৭ টাকা বৃদ্ধির পর ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৯৯.৬৩ টাকা, যা প্রায় ১০০ টাকার কাছাকাছি।এর পরেই রয়েছে হায়দরাবাদ, যেখানে ডিজেলের দাম ৩.২৬ টাকা বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৮.৯৬ টাকা।
সবচেয়ে বেশি ডিজেল দামের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভুবনেশ্বর। সেখানে ৩.৫৬ টাকা বৃদ্ধির পর ডিজেলের দাম হয়েছে ৯৬.১১ টাকা প্রতি লিটার। এরপর রয়েছে চেন্নাই, যেখানে ডিজেলের দাম ৩.০৮ টাকা বেড়ে হয়েছে ৯৫.৪৭ টাকা প্রতি লিটার। পঞ্চম স্থানে রয়েছে কলকাতা, যেখানে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার।অন্যদিকে দিল্লিতে এখনও তুলনামূলকভাবে জ্বালানির দাম কম রয়েছে। সর্বশেষ সংশোধনের পর সেখানে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৯৭.৭৭ টাকা এবং ডিজেলের দাম ৯০.৬৭ টাকা।
কেন বাড়ছে জ্বালানির দাম?
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির উপর চাপ বাড়ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় ১০৭ ডলারে পৌঁছেছে, যার জেরেই দেশজুড়ে জ্বালানির দামে এই বৃদ্ধি দেখা যাচ্ছে।