• উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ৩ নতুন রেলপ্রকল্পে ছাড়পত্র, CM শুভেন্দুকে চিঠি রেলমন্ত্রী বৈষ্ণবের
    আজ তক | ১৫ মে ২০২৬
  • রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম সপ্তাহেই কেন্দ্রের তরফে বড় সাফল্য হিসেবে পশ্চিমবঙ্গ পেল একগুচ্ছ রেল প্রকল্পের অনুমোদন। উত্তরবঙ্গের লাইফলাইন নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়নে এই সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৃথক তিনটি চিঠিতে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

    চিঠিতে রেলমন্ত্রী জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে পূর্ববর্তী আলোচনার ভিত্তিতেই এই প্রকল্পগুলিতে দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে।

    ১. উত্তরবঙ্গে রেল যোগাযোগে গতি বৃদ্ধি
    উত্তরবঙ্গের রেল যোগাযোগ আরও মসৃণ করতে নিউ জলপাইগুড়ি (NJP) থেকে শিলিগুড়ি পর্যন্ত ৭.১৫ কিলোমিটার নতুন ডবল লাইন প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই প্রকল্প সম্পন্ন হলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের ট্রেন চলাচল আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন হবে।

    ২. জঙ্গলমহলে নতুন ট্রেন পরিষেবা
    দক্ষিণবঙ্গের জঙ্গলমহল অঞ্চলের যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাঁতরাগাছি থেকে খড়্গপুর হয়ে ঝাড়গ্রামের জয়পুর পর্যন্ত চলা ১৮০৬১/১৮০৬২ এক্সপ্রেস ট্রেন এবার জয়পুর পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মানুষ সরাসরি কলকাতার সঙ্গে যুক্ত হতে পারবেন।

    ৩. পশ্চিমাঞ্চলে নতুন রেললাইন প্রকল্প
    সবচেয়ে বড় প্রকল্পটি পশ্চিমাঞ্চলের জন্য। শালবনি থেকে আদ্রা পর্যন্ত প্রায় ১০৭ কিলোমিটার নতুন রেললাইন তৈরির প্রথম ধাপ হিসেবে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরির জন্য ফাইনাল লোকেশন সার্ভে (FLS)-এর অনুমোদন দেওয়া হয়েছে। এই লাইন চালু হলে শিল্প ও পণ্য পরিবহণে বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই প্রকল্পগুলি রাজ্যে দ্রুত উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন আটকে থাকা ফাইলগুলি এবার দ্রুত অনুমোদন পাওয়ায় রেল উন্নয়ন কাজ নতুন গতি পাবে বলেই ধারণা।

     
  • Link to this news (আজ তক)