• দুষ্কৃতী দমনে তত্পর পূর্ব বর্ধমান জেলার পুলিশ, মিলল একাধিক সাফল্য
    বর্তমান | ১৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দুষ্কৃতী দমনে কড়া অবস্থান নিচ্ছে বিজেপি সরকার। দাগিদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নওয়া হবে বঙ্গে নয়া সরকার গঠন হতেই এমনই সিদ্ধান্ত।  এই সিদ্ধান্তের জেরেই ময়দানে নেমেছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ। 

    আইন-শৃঙ্খলা রক্ষা দমনে একাধিক অভিযান চালাল পূর্ব বর্ধমান পুলিশ। এই বিভিন্ন অভিযানে সাফল্য পেল পুলিশ। পূর্ব বর্ধমান জেলায় এইরকমই বিশেষ অভিযানে ৩৭টি গবাদি পশু উদ্ধার করা হয়।  সেই সঙ্গে ৩ টি গাড়ি আটক করেন তাঁরা। এবং ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈধ নথিপত্র ছাড়াই এবং নির্ধারিত পরিবহন বিধি লঙ্ঘন করে গবাদি পশু নিয়ে বিভিন্ন জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যে গবাদি পশুগুলিকে উদ্ধার করে নিরাপদে রাখা  হয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। এমনটাই জানায় তদন্তকারী দল। পুলিশ সূত্রে আরো জানা যায় যে গরু পাচার উদ্ধারের পাশাপাশি এলাকার ভয় ও অশান্তির সৃষ্টি করা এবং তোলাবাজির সঙ্গে যুক্ত মোট ৮ জন দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তাঁরা। অভিযুক্তদের মধ্যে রয়েছে সেখ হাবিবুর রহমান, এবং আলী হোসেন মণ্ডল, সেখ আজাদ রহমান, উপেন্দ্র শাহ, সেখ সিরাজ এবং খন্দকার খগলুর রহমান। পুলিশের এক আধিকারিক জানান 'অপরাধ দমনে এইরকম ধারাবাহিক একাংশ অভিযান চালু থাকবে। সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করবেন তাঁরা'।
  • Link to this news (বর্তমান)