• নাতির সাক্ষীতে বিচার পেল দাদু, সাজা হল বাবার 
    আজকাল | ১৬ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছেলে বাবাকে বোটি দিয়ে কুপিয়ে খুন করেছিল ছেলে৷ সেই খুলের মামলায় দাদুর বিচার পেতে বাবার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল ছেলে। শুক্রবার সেই মামলায় বনগাঁ মহাকুমা আদালতের বিচারক কুমকুম সিংহ অভিযুক্তকে  ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনালেন৷ 

    বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী জয়দেব হালদার বলেন, “ছেলের হাতে বাবা খুন হওয়ার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল সাজা ঘোষণায় সমাজে একটা বার্তা গেল৷ মোট ১৪ জন সাক্ষী দিয়ে ছিল৷ পরে আট জন সাক্ষী পাল্টে যায়৷ মেডিকেল প্রুফ ও বাবা তপন বিশ্বাসের বিরুদ্ধে ছেলে তন্ময় বিশ্বাসের সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচারক তপনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন৷

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ১২ ডিসেম্বর বনগাঁ থানার ঢাকা পাড়ার বাসিন্দা বৃদ্ধ চিত্তরঞ্জন বিশ্বাসকে তাঁর ছেলে তপন বিশ্বাস ধারালো বটি দিয়ে এলোপাথাড়ি কোপ মারে৷ তখন বাবা চিত্তরঞ্জনের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল৷ আপত্তি করাতেই তাঁর উপর হামলা চালিয়ে ছিল ছেলে৷ বনগাঁ থানায় অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তপনকে গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছিল৷ তারপর থেকে জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত৷

    আইনজীবী জয়দেব হালদার বলেন, “অভিযুক্তের স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেও পরবর্তীতে তিনি-সহ বাকি আট জন সাক্ষী সাক্ষ্য দানে বিরত থাকেন৷ শুক্রবার সেই মামলাতেই বিভিন্ন সাক্ষী ও মেডিকেল প্রমাণের উপর দাঁড়িয়ে বিচারক সাজা ঘোষণা করেছেন।”
  • Link to this news (আজকাল)