• জি রাম জি আইনের বিরোধিতা: দেশব্যাপী আন্দোলনে শামিল শ্রমিক, কৃষকরা
    বর্তমান | ১৬ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি রাম জি আইন কার্যকরের তুমুল বিরোধিতা। শুক্রবার এই ইস্যুতে দেশজুড়ে চরম বিক্ষোভ আন্দোলনে শামিল হলেন কৃষক-শ্রমিকরা। বিভিন্ন জেলায় ওই আইনের প্রতিলিপি জ্বালিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। পাশাপাশি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারী কৃষক এবং শ্রমিক সংগঠনগুলি জানিয়েছে, অবিলম্বে জি রাম জি আইন প্রত্যাহার করতে হবে। বদলে ফের কার্যকর করতে হবে মনরেগা বা ১০০ দিনের কাজের আইন। নাহলে সারা দেশে আরও বড়োমাপের আন্দোলনে শামিল হবে সর্বভারতীয় সংগঠনগুলি।

    বিক্ষোভরত কৃষকদের অভিযোগ, আদতে দেশের গরিব চাষিদের সঙ্গে প্রতারণা করেছে মোদি সরকার। লিখিত প্রতিশ্রুতি দিয়েও কেন্দ্র ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসেনি। বরং জি রাম জি আইন কার্যকর করে পুঁজিপতি সংস্থাগুলিকে আরও শক্তিশালী করতে চাইছে বিজেপি সরকার। এর ফলে কৃষকদের আরও সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হবে। 

    উল্লেখ্য, গত ৯ মে সারা দেশে চার শ্রম কোড আইন  কার্যকর সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে মোদি সরকার। তার দু’দিনের মধ্যে গত ১১ মে জারি করা হয়েছে বিকশিত ভারত—গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) আইন লাগু সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি। আগামী ১ জুলাই থেকেই এই জি রাম জি আইন মনরেগা অ্যাক্টের পরিবর্তে কার্যকর হবে। এরই প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছে সর্বভারতীয় সংগঠনগুলি।
  • Link to this news (বর্তমান)