নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন বেলা এগারোটা নাগাদ তিনি এজেন্সির দপ্তরে হাজির হন। পুর নিয়োগ সংক্রান্ত একাধিক নথি তুলে ধরা হয় তাঁর সামনে। পাশাপাশি কীভাবে যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হল, তাও জানতে চাওয়া হয় বলে খবর। লেনদেন সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসে। তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। রাত সাড়ে আটটা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয় ইডি দপ্তর থেকে। আগামী দিনে তাঁকে আবার ডাকা হতে পারে।