• আইনশৃঙ্খলা নিয়ে ভিডিয়ো কনফারেন্স করবেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ১৬ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইনশৃঙ্খলা থেকে অপরাধ দমনসহ একাধিক বিষয় নিয়ে আজ শনিবার কলকাতা পুলিশের সমস্ত স্তরের কর্মীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ভিডিয়ো কনফারেন্সে সিপি থেকে ওসিরা সকলেই থাকবেন। বৈঠকে অস্ত্র উদ্ধার, থানার মালখানায় বাজেয়াপ্ত করা আগ্নেয়াস্ত্র সঠিক সংখ্যায় রয়েছে কি না, তা যাচাই করার কাজ সহ একাধিক বিষয় শনিবার মুখ্যমন্ত্রী জানতে চাইতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বেআইনি গোরু পাচারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কতজন ধরা পড়েছে, আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি কী পরিমাণ ধরা পড়েছে, ধর্মস্থানে মাইক বাজানো নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার রিপোর্ট সমস্ত জেলা ও কমিশনারেটগুলির কাছে পুলিশ ডিরেক্টর চেয়ে পাঠিয়েছে বলে খবর।
  • Link to this news (বর্তমান)