সংবাদদাতা, বারুইপুর: মন্দিরবাজারে আটক করা হল লরি ভর্তি উট।লরিটি মধ্যপ্রদেশ থেকে এসেছিল। ১৮টি উট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মন্দিরবাজার থানা দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে মুখ বেঁধে উটগুলি নিয়ে আসা হচ্ছিল বিক্রির জন্য। অভিযুক্তরা উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতের নাম রোহিত কুমার ও অংশুল যাদব। প্রাণীগুলির স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। নিরাপদ জায়গায় রাখা হয়েছে প্রাণীগুলিকে। উট কোথায় বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। নিজস্ব চিত্র