• তৃণমূল জমানায় টাকা ফেললেই মিলত সিট! পালাবদলে কলেজ ভর্তিতে স্বচ্ছতা আনতে শুরু পোর্টাল 
    প্রতিদিন | ১৭ মে ২০২৬
  • কলেজে ফর্ম তোলা বা ভর্তির জন্য ঘাম ঝরিয়ে আর লাইনে দাঁড়াতে হবে না। এই কলেজ থেকে ওই কলেজে ছুটোছুটিও করতে হবে না। ভর্তির জন্য কাউকে দিতে হবে না ‘ঘুষ’ও। যা নিয়ে তৃণমূল জমানায় ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এমনকী টাকা দিলেই অযোগ্যতা কলেজে আসন পেয়ে যেত বলেও অভিযোগ ওঠে। এবার কেন্দ্রীয়ভাবে পোর্টালের মাধ্যমেই কলেজে ভর্তি হতে পারবে উচ্চমাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীরা। তা পুরোটাই হবে স্বচ্ছ। আগামী ১৮ মে সোমবার থেকেই সেই পোর্টাল চালু করছে উচ্চশিক্ষা দপ্তর। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১ জুন অবধি। ওইদিন থেকেই পড়ুয়ারা পোর্টালে থাকা ৪৬০টি সরকারি এবং সরকার পোষিত কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন।

    কিন্তু কীভাবে আবেদন করা যাবে? জানা গিয়েছে, https://banglar uchchashiksha.wb.gov.in অথবা https://wbsche.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন’ ক্লিক করে ভর্তির আবেদন করতে হবে। একজন পড়ুয়া একটি বা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাধিক ২৫টি বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। কোনও আবেদনমূল্য এক্ষেত্রে লাগবে না। পড়ুয়াদের কাছে এসএমএস এবং ই-মেল মারফত জানিয়ে দেওয়া হবে সব তথ্য। ভর্তির সময়ে শুধুমাত্র এই পোর্টালের মাধ্যমেই টাকা জমা করা যাবে বলে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ জুন কলেজ এবং বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে পোর্টালেই। ৯ থেকে ১৫ জুন বরাদ্দ আসনসংখ্যার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ২৭ জুন থেকে ৪ জুলাই তথ্য যাচাইয়ের জন্য শুধু কলেজে যেতে হবে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের। ৬ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
  • Link to this news (প্রতিদিন)