• তৃতীয়-চতুর্থ সন্তানের জন্য আর্থিক সাহায্য
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • বিজয়ওয়াড়া: তৃতীয় সন্তান হলে মিলবে ৩০ হাজার টাকা। চতুর্থ সন্তানের ক্ষেত্রে ৪০ হাজার টাকা। রাজ্যে জন্মহার বৃদ্ধি করতে এমনই  সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার। আগামী একমাসের মধ্যে এবিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে প্রশাসন। শনিবার শ্রীকাকুলমের একটি জনসভায় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, ‘আমরা একটি নতুন সিদ্ধাম্ত নিয়েছি। তৃতীয় সন্তান হলে তৎক্ষণাৎ ৩০ হাজার টাকা প্রদান করা হবে। আর চতুর্থ সন্তান হলে মিলবে ৪০ হাজার। এটা কি সঠিক সিদ্ধান্ত নয়?’ 
  • Link to this news (বর্তমান)