• কান উৎসবে যাচ্ছেন না ফড়নবিশের স্ত্রী
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • নয়াদিল্লি: আগামী এক বছর বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে সাড়া দিয়ে এবছর কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতা। তিনি জানান, আমার কাছে দেশ সবার আগে। কান চলচ্চিত্র উৎসবে মহারাষ্ট্রের সাংস্কৃতিক ও ঐতিহ্যকে তুলে ধরতে সিল্কের তৈরি পৈথানি শাড়ি পরার পরিকল্পনা করেছিলাম। শিল্পীরা তিন মাস ধরে সেটি তৈরিও করছিলেন। কিন্তু, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশকে সবচেয়ে গুরুত্ব দিতেই সফর বাতিল করার কথা জানিয়েছেন তিনি। অম্রুতার কথায়, দেশ সবার আগে। রেড কার্পেটে পরেও যাওয়া যাবে।  
  • Link to this news (বর্তমান)