• আজম খানের ২ বছরের কারাদণ্ড
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • লখনউ: নির্বাচনি প্রচার চলাকালীন সরকারি আধিকারিকের উদ্দেশে কটূক্তি করেছিলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। সেই মামলায় আজমকে দু’বছরের কারাদণ্ড দিল উত্তরপ্রদেশের একটি আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। লোকসভা নির্বাচনে রামপুর আসনে সমাজবাদী পার্টির প্রার্থী ছিলেন আজম খান। ভোট এলাকায় প্রচার করার সময় তিনি জেলাশাসকের উদ্দেশে কটূক্তি করেন। তত্কালীন জেলাশাসকের উদ্দেশে আজম বলেন, উনি একজন বেতনভূক মাত্র। ওঁকে ভয় পওয়ার কোনো কারণ নেই। জেলাশাসককে দিয়ে জুতো পরিষ্কার করাবেন বলেও হুমকি দেন সপা নেতা। এরপর আজমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরবর্তী সময়ে চার্জশিট জমা দেয় পুলিশ। একাধিক প্রমাণের ভিত্তিতে আজমকে দোষী সাব্যস্ত করে রামপুর আদালত। অন্য একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন আজম।
  • Link to this news (বর্তমান)