• আর জি কর মামলায় নতুন বেঞ্চ গঠন
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে দায়ের হওয়া মামলার শুনানির জন্য নয়া বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি সুজয় পাল। মামলার শুনানি হবে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে। দিন কয়েক আগে মামলা থেকে সরে দাঁড়িয়েছিল বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এরপর নিয়ম মত মামলাটি যায় প্রধান বিচারপতির কাছে। মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গড়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)