• মা ক্যান্টিনে সপ্তাহে দু’দিন মাছ-ভাত
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা ক্যান্টিনে সপ্তাহে দু’দিন মাছ-ভাত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন সপ্তাহের সাতদিন পাঁচ টাকায় ডিম-ভাত দেওয়া হয়। এবার ডিমের পাশাপাশি মাছ দেওয়ারও সিদ্ধান্ত হল। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, মা ক্যান্টিনে মিলবে মাছ-ভাত। পাশাপাশি এই প্রকল্পের নামবদলের সম্ভাবনা খারিজ করে দেননি তিনি।

    নির্বাচনের প্রচার চলাকালীন বাঙালির মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বলে বিজেপির বিরুদ্ধে একটা প্রচার হয়েছিল। তবে সরকারে আসার পর তা নস্যাৎ করে দিয়ে মা ক্যান্টিনেই মাছ-ভাত খাওয়ানোর সিদ্ধান্ত নিল নয়া বিজেপি সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই কিছু ক্যান্টিনে সপ্তাহে একদিন মাছ-ভাত খাওয়ানো শুরু হয়েছে। এবার দু’দিন খাওয়ানোর ব্যবস্থাও চালু হবে। জানা গিয়েছে, মাছ-ভাত শুধু নয়, ক্যান্টিনে এর সঙ্গে থাকবে সবজিও। এই প্রকল্প আরও ভালো করে চালাতে প্লেট প্রতি বরাদ্দও বাড়ানোর পরিকল্পনা আছে রাজ্যের।
  • Link to this news (বর্তমান)