• Live: কালবৈশাখীর তাণ্ডবলীলায় লন্ডভন্ড এলাকা, ক্ষতিগ্রস্তদের পাশে বিজেপি
    এই সময় | ১৭ মে ২০২৬
  • কয়েক মিনিটের কালবৈশাখীর তাণ্ডবলীলায় লন্ডভন্ড এলাকা। ভাঙল গৃহস্থের বাড়ি। উপরে পড়েছে গাছ। সমস্যায় সাধারণ মানুষ। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর, বারাসাত, রামপুর সহ বিভিন্ন এলাকায় এই চিত্রের দেখা মিলেছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতা।

    এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামের বিদ্যাধরপুর লালপোল চৌধুরীবাগান এলাকায়। রবিবার সকালে এলাকার একটি পুকুরের ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ।

    দিল্লি-এনসিআর-এ ফের বাড়ল সিএনজি-র দাম। রবিবার ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL) প্রতি কেজিতে আরও ১ টাকা দাম বাড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় এটি দ্বিতীয় দফার মূল্যবৃদ্ধি। এর ফলে রাজধানী অঞ্চলের গাড়িচালক ও যাত্রীদের জ্বালানি খরচ আরও বাড়ল। ১৫ মে প্রতি কেজিতে ২ টাকা দাম বেডেছিল সিএনজি-র।

    তিরুবনন্তপুরম-হজ়রত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের (ট্রেন নম্বর 12431) বি-১ কোচে আগুন লাগে রবিবার ভোরে। লুনি রিছা (LNR) এবং বিক্রমগড় আলট (VMA) স্টেশনের মধ্যে এই ঘটনা ঘটে। ওই কোচের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। কোনও যাত্রী বা রেলকর্মীর আহত হওয়ার খবর নেই। হতাহতের ঘটনাও ঘটেনি। কেন আগুন লেগেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহির সফর থেকে গিয়েছেন ইউরোপে। নেদারল্যান্ডসে শনিবার ডাচ রাজ পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। রবিবার তিনি যাবেন সুইডেন।

    ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের যে সমস্ত কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছে বলে দাবি করেছে তৃণমূল, তাঁদের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূলের একাধিক প্রতিনিধি দল। ইতিমধ্য়েই বেশ কয়েক জন নেতাদের নিয়ে প্রতিনিধি দল তৈরি করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানো ঘাসফুল শিবির।

  • Link to this news (এই সময়)