• নজির গড়লেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া
    আজকাল | ১৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নজিরবিহীন পদক্ষেপ খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার। নিজের গাড়ি থেকে তিনি লাল বাতি খুলে দিলেন। তিনি জনসাধারণেরই একজন এই বার্তা দিতেই মন্ত্রী অশোকের এই সিদ্ধান্ত।

    মন্ত্রীরা সাধারণ লাল বা নীল বাতি গাড়ি চড়েই যাতায়াত করেন থাকেন। এবার সেই রীতিতে বদল আনলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। তাঁর গাড়ির মাথায় যে লাল আলোটি জ্বলজ্বল করছিল রবিবার থেকে তা খুলে দিয়েছেন আশোক কীর্তনীয়া। 

    কেন মন্ত্রীর এই পদক্ষেপ? সংবাদ মাধ্যমে অশোক বাবু বলেন, "আমি মাটির থেকে উঠে আসা মানুষ। সর্বপরি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল বাতি গাড়িতে ব্যবহার করেন না। আমাদের মুখ্যমন্ত্রী তিনি লাল বাতি গাড়ি ব্যবহার করেন না। আমি তাঁদের একজন সৈনিক। আমি মাটির থেকে উঠে আসা মানুষ, তাদের সঙ্গে যেন আমার সম্পর্কে কোনও  অন্তরায় না হয় তার জন্যই আমি লাল বাতি গাড়ি ব্যবহার করছি না।"

    'এই সরকার 'জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার', আগের সরকারের মতো কোনও নির্দিষ্ট দলের সরকার নয়। আসল পরিবর্তন'-এর যুগ শুরু হল।'মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইনিংস শুরু করেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আমরা প্রতিশ্রুতিকে কাজে রূপায়িত করেছি। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করলাম। আমাদের রাজ্যের গৌরব পুনরুদ্ধারের জন্য ছ'টি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

    তুলে ধরেছিলেন, আয়ুষ্মান ভারত, সীমান্ত সুরক্ষা, যুবশক্তির ক্ষমতায়ন, সাংবিধানিক রীতি পুনরায় প্রতিষ্ঠা, শহিদদের ন্যায়বিচার ও  কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা দূর করা সংক্রান্ত সিদ্ধান্তগুলি। 

    সেই জনগণের কাছাকাছি থাকতেই তাই এবার গাড়ি থেকে লাল বাতি খুলে দিলেন মতুয়া সম্প্রদায় থেকে উঠে আসা মন্ত্রী অশোক কীর্তনীয়া।  

     
  • Link to this news (আজকাল)