• ত্রিপুরায় পুলিশ কর্মীর বাড়িতে টাকার পাহাড়, মুনাফার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ‘আত্মসাৎ’
    প্রতিদিন | ১৭ মে ২০২৬
  • ত্রিপুরায় এক পুলিশ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ, মুনাফার লোভ দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন বিপুল অঙ্কের টাকা। এই প্রতারণা চক্রে তাঁর স্ত্রী-সহ আরও কয়েকজন পুলিশ কর্মী জড়িত বলে অভিযোগ উঠেছে। বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় ডিজি পর্যায়ে তদন্তের এর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

    জানা গিয়েছে, ওই পুলিশ কর্মীর নাম পীযূষ দেববর্মা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালায় একটি পুলিশের দল। এরপরই সেখান থেকে উদ্ধার হয় রাশি রাশি টাকা। তদন্তকারীদের একটি সূত্রের খবর, পীযূষের স্ত্রী নন্দ রানি দেববর্মা এবং সঞ্জনা দেববর্মা নামে আরও এক মহিলা বেসরকারি ব্যাঙ্কে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। এই কাজে তাঁদের সহায়তা করতেন পীযূষও। পীযূষ ছাড়াও তাঁ স্ত্রী এবং অন্য মহিলাকেও আটক করেছেন তদন্তকারীরা। কনস্টেবল পদ থেকে বরখাস্ত করা হয়েছে পীযূষকে।

    জানা গিয়েছে, সঞ্জনা দেববর্মা নামে যে মহিলাকে আটক করা হয়েছে, তিনি স্বাস্থ্য দপ্তরের একজন কর্মী ছিলেন। তদন্তে উঠে এসেছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কয়েজন পুলিশ আধিকারিক এবং জওয়ানও জড়িত। তবে পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
  • Link to this news (প্রতিদিন)