• 'জরাজীর্ণ শপিং কমপ্লেক্স ফের ছন্দে ফিরুক', নতুন সরকারের কাছে দাবি ব্যবসায়ীদের
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি বাস স্ট্যান্ড ও শপিং কমপ্লেক্সের বেহাল পরিস্থিতি ঘিরে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে বাসস্ট্যান্ড সংলগ্ন শপিং কমপ্লেক্স। ব্যবসায়ীদের দাবি, নতুন সরকার দ্রুত উদ্যোগ নিয়ে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তুলুক, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশ পান।

    স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাম আমলে নির্মিত এই বাস স্ট্যান্ড ও শপিং কমপ্লেক্স তৃণমূল আমলে কার্যত অবহেলার শিকার হয়েছে। বর্তমানে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ছাদের আস্তরণ খসে পড়ছে, ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বর্ষার সময় ছাদ চুঁইয়ে জল পড়ে এবং বিভিন্ন জায়গায় জল জমে থাকে বলে অভিযোগ। পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই। রাত নামলেই এলাকায় নেশার আসর বসে বলে দাবি ব্যবসায়ীদের।

    ব্যবসায়ী মহলের অভিযোগ, বিষয়টি একাধিকবার জলপাইগুড়ি জেলা পরিষদকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার এই শপিং কমপ্লেক্সের দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
  • Link to this news (বর্তমান)