• একাধিক দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বাড়িতে চলল ভাঙচুর
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • কলকাতা, ১৭মে: ক্ষোভ জমেছিল বহু দিন ধরে। ভয়ে মুখ খোলার জো ছিল না। রাজ্যে পালাবদল হতেই ভয় দূরে সরিয়ে প্রতিবাদে পথে নেমেছেন আমতা বিধানসভার কাশমুলী গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং পঞ্চায়েত প্রধান  অঞ্জলি দলুইয়ের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ ১০০ দিনের টাকা আত্মসাৎ করেছেন প্রধান। এমনকি আবাস যোজনার বাড়ি পেতে কাটমানি নেওয়ার অভিযোগও রয়েছে আমতা বিধানসভার কাশমুলী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরদ্ধে। আর এই অভিযোগে তার বাড়িতে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। পরে জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

     গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই গ্রামবাসীদের জব কার্ড নিজের কাছে রেখে দিতেন। পাশাপাশি জব কার্ডের টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। তাদের অভিযোগ আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করেও টাকা নিয়েছেন প্রধান। অবিলম্বে টাকা ফেরতের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পুলিশ গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে। তবে অভিযুক্ত প্রধান ভোটের ফল বেরনোর পর থেকেই বেপাত্তা। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা বাড়িটি ঘিরে রেখেছে।
  • Link to this news (বর্তমান)