• চন্দননগরে কার্তুজ-সহ গ্রেপ্তার ২! হোটেলে মধুচক্র...
    আজকাল | ১৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চন্দননগরে কার্তুজ সহ দুই দুষ্কৃতী গ্রেপ্তার। চন্দননগর পুলিশের ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত রবিবার সন্ধ্যায় চুঁচুড়া থানায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, চন্দননগর থানা এলাকা থেকে প্রদীপ দাস ওরফে বাপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়।

    জানা গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে লোকনাথ দাস ওরফে সোম নামে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও দুটি আগ্নেয়াস্ত্র যার মধ্যে একটি পাইপগান একটি সেভেন এমএম পিস্তুল ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

    অভিযুক্ত দুষ্কৃতীরা চন্দননগরের কুখ্যাত দুষ্কৃতী কাশিনাথ দে'র গ্যাং এর লোক কিনা তার খোঁজ নিচ্ছে পুলিশ। এদিকে কয়েকদিন আগে কাশিনাথ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ডিসি ডিডি আরও জানান, চুঁচুড়া থানায় ডানলপ ব্রীজের কাছে 'আপ্যায়ন' হোটলে মধুচক্র চালানোর অভিযোগে বাপি হালদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে।
  • Link to this news (আজকাল)